চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা আহত হয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। অপর নিহত সেনাসদস্য রিফাত রাজশাহী জেলার পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারীর ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনাসদস্য নিহত এবং এক কর্মকর্তা আহত হন।
নিহত আবু বকর সিদ্দিক পিয়াসের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা হওয়ার মাত্র কয়েকদিন পরই মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
অপর নিহত সেনাসদস্য রিফাতের বাড়ি রাজশাহী জেলার পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে। তাঁর মৃত্যুর খবরেও পরিবার ও স্থানীয়দের মধ্যে শোক নেমে এসেছে।
দুর্ঘটনার বিস্তারিত কারণ এবং আহত সেনা কর্মকর্তার বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।
নোয়াখালী খবর এক্সপ্রেস | নিজস্ব প্রতিবেদক












Leave a Reply