NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

শিরোনাম: কোম্পানীগঞ্জে পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রনি নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার রামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হালদার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রনি চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটলেও নিহতের স্বজনরা বুধবার সকালে বিষয়টি জানতে পারেন। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে যান।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে রনির মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নোয়াখালী খবর এক্সপ্রেস
সত্যের সন্ধানে অবিচল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *