আবাসিক স্থাপনা ও অটোরিকশা চার্জিং স্টেশনে সংযোগ যাচাই
কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কবিরহাট জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে কি না, তা যাচাই করতে নৈশ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানের সময় বিভিন্ন আবাসিক স্থাপনা ও অটোরিকশা চার্জিং স্টেশনে বিদ্যুৎ সংযোগ ও ব্যবহারের বিষয়টি সরেজমিনে যাচাই করা হয়। অনুমোদিত সংযোগের বাইরে কোনো সংযোগ নেওয়া হয়েছে কি না এবং নিয়মবহির্ভূতভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়।
সংশ্লিষ্টরা জানান, বিদ্যুতের অবৈধ ব্যবহার ও অননুমোদিত সংযোগ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ সংযোগ বা নিয়মবহির্ভূত বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যুৎ ব্যবহারে নিয়ম মেনে চলার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নোয়াখালী খবর এক্সপ্রেস
সত্যের সন্ধানে অবিচল












Leave a Reply