NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

কোম্পানীগঞ্জে ১২ লাখ টাকা লুটের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির সন্ধান চাওয়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট ইসলামী ব্যাংক শাখা থেকে ১২ লাখ টাকা নিয়ে আবু মাঝিরহাট এজেন্ট ব্যাংক শাখায় ফেরার পথে ম্যানেজার আবদুর রহমানের মোটরসাইকেলের গতিরোধ করে তাকে অপহরণ ও টাকা লুটের অভিযোগ উঠেছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় সন্দেহভাজন একজন ব্যক্তির ছবি পাওয়া গেছে বলে জানা গেছে। ছবিটি বসুরহাট ইসলামী ব্যাংক শাখার সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ছবির ব্যক্তিকে কেউ চিনে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *