NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

কোম্পানীগঞ্জে সাবেক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাবেক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহজনক অবস্থায় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছমদ আলী চেয়ারম্যানের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—রামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইনউদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (২১), একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত ইছহার ছেলে ফখরুল ইসলাম নাঈম (২১) এবং চট্টগ্রাম বন্দর সল্ট ভোলা ক্রসিং এলাকার মৃত শাহজাহানের ছেলে মো. সাকিব (২২)।

স্থানীয়রা জানান, গভীর রাতে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটলে তারা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসেন। এ সময় সন্দেহজনক অবস্থায় তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকীম বলেন, “সন্দেহজনক অবস্থায় স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ডাকাতির ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

এ ঘটনায় ডাকাতির সঙ্গে আটক ব্যক্তিদের সম্পৃক্ততা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *