—ওসি রোমেল বড়ুয়া
কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে থানা পুলিশ। মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও মাদক কারবারে সহযোগিতাকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া।
ওসি রোমেল বড়ুয়া বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান একটি চলমান প্রক্রিয়া। কবিরহাট উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে।”
তিনি বলেন, “যারা মাদক সেবন করে, মাদক বিক্রি করে কিংবা মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করে—তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকের সঙ্গে জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ওসি রোমেল বড়ুয়া আরও বলেন, “কারও সুপারিশ আমরা শুনব না। সে যে-ই হোক, মাদকের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি জানান, কবিরহাট উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের পাশাপাশি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করছে।
ওসি রোমেল বড়ুয়া বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর ভয়াবহ প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাদক ব্যবসা, মাদক সেবন কিংবা মাদক কারবারে সহযোগিতার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকলে পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
কবিরহাটকে মাদকের ভয়াবহতা থেকে মুক্ত করতে জিরো টলারেন্স নীতিতে পুলিশের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি রোমেল বড়ুয়া।
—নোয়াখালী খবর এক্সপ্রেস
সত্যের সন্ধানে অবিচল












Leave a Reply