নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২৬ আগস্ট) নেপালের রাসুয়া জেলায় পাহাড়ি নদীতে হঠাৎ পানির প্রবল স্রোতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিভিন্ন স্থাপনা ভেসে যায়।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নেপালে অন্তত ৯৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কয়েকশ মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিদেশি পর্যটক ও বিভিন্ন প্রকল্পে কর্মরত ব্যক্তিরাও রয়েছেন।
দুর্যোগের পর দুর্গত এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে দুর্গম পাহাড়ি এলাকা, ক্ষতিগ্রস্ত সড়ক ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
চীনের তিব্বত অংশেও বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং বহু মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি এখনো পর্যবেক্ষণে রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নোয়াখালী খবর এক্সপ্রেস
সত্যের সন্ধানে অবিচল












Leave a Reply