NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

রিক্সাওয়ালা দোকানে খালের বাঁধ কাটার ২৪ ঘন্টা পার হতে না হতেই বসানো হলো জাল

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী

নোয়াখালীর কবিরহাট উপজেলার রিক্সাওয়ালা দোকান এলাকায় খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে বাত কাটার ২৪ ঘন্টা পার হতে না হতে সেখানে জাল বসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫শে আগস্ট পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের উদ্যেগে খালের বাঁধ কাটা হয়।

তবে এর কিছু সময়ের মধ্যে সেখানে জাল বসানো হয়েছে বলে স্থানীয়রা জানান।

এলাকাবাসীর অভিযোগ, খালের পানির প্রবাহ স্বাভাবিক রাখার উদ্যোগের পর সেখানে জাল বসানো হলে পানির স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হতে পারে। একই সঙ্গে খালের উপর নির্ভরশীল মানুষের জীবিকাতে এর প্রভাব পড়তে পারে।

স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা কষ্ট করে মানুষের স্বার্থে বাঁধ কেটেছি। এখন সেখানে জাল বসানো হলে আমাদের সেই উদ্যোগ ব্যাহত হবে।

এলাকাবাসী বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে এনে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি জাল বসানোর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কবিরহাট উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্হানীয়রা বলেন,খালটির স্বাভাবিক পরিবেশ ও পানিপ্রবাহ ফিরিয়ে আনতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া প্রয়োজন।

স্হান:রিক্সাওয়ালার দোকান,কবিরহাট,নোয়াখালী

তারিখ :২৬ আগষ্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *