এক সময় নোয়াখালী গ্রামঅঞ্চলে জমিদার প্রভাবশালীদের প্রশাসনিক ও বিচারিক কাজ পরিচালনার জন্য কাচারী ঘর ছিলএক অবিচ্ছেদ্য অংশ।গ্রামবাসীর নানা বিরোধ -বিচার, খাজনা আদায়, দলিল-দস্তাবেজ সংরক্ষণ সহপ্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো সহ এইসব কাচারী ঘরে।কিন্তুু কালের বিবর্তনে ঐতিহ্যবাহী এই স্থাপনাগুলো আজ বিলুপ্তির পথে।
সম্প্রতি জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়,অনেক কাচারী ঘর এখন ভেঙ্গে গেছে, ছবি এই কাচারি ঘরটি তার একটি উদাহরণ।
স্থানীয়দের মতামতে, কাচারী ঘর শুধু একটি ভবন নয়, এটি ছিল একসময়ের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাক্ষী। এগুলো সংরক্ষণ ও পুনরুদ্ধার করা হলে ভবিষ্যৎ প্রজন্ম নোয়াখালীর ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।
স্থানীয়রা মনে করেন সরকার ও সংশ্লিষ্ট সংস্থার উদ্যোগে কাচারী ঘরকে ঐতিহ্যবাহী স্হাপনা হিসেবে সংরক্ষণ করা জরুরী।
পুরোনো নোয়াখালী ইতিহাস ও ঐতিহ্যকে নতুন ফজরের মার কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব।
নোয়াখালী খবর এক্সপ্রেস
সত্যের সন্ধানে অবিচল












Leave a Reply