NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

সেনবাগে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সেনবাগে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচ পুরিয়া গাঁজা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে জাহিদুল ইসলাম আকাশ (২৭) ও মো. জসিম (৩৭) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

সেনবাগ থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের দিকনির্দেশনায় এবং সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. লতিবুর রহমান। তাঁর সঙ্গে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচ পুরিয়া গাঁজাসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: সেনবাগ থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *