নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১৮ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক ১৮ জনের মধ্যে ৬ জন পুরুষ ও ১২ জন নারী রয়েছেন। তাদের বাড়ি জেলার বেগমগঞ্জ, সদর ও হাতিয়া উপজেলায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চৌমুহনী বাজারের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলার তথ্য পেয়ে শুক্রবার রাতে ও শনিবার সকালে পৃথক অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের দুটি দল।
অভিযানের প্রথম ধাপে শুক্রবার রাতে চৌমুহনী পৌর এলাকার রিলাক্স আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকে একজন পুরুষ ও পাঁচজন নারীকে আটক করা হয়।
পরদিন শনিবার সকালে চৌমুহনী বাজারের ডালিয়া সুপার মার্কেটে অবস্থিত রাজ আবাসিক হোটেলে অভিযান চালায় ডিবি। এ সময় পাঁচজন পুরুষ ও সাতজন নারীকে আটক করা হয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯০ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
নোয়াখালী খবর এক্সপ্রেস
সত্যের সন্ধানে অবিচল












Leave a Reply