NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

চৌমুহনীর দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৮

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারদের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ রয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী পৌরসভা এলাকার মিয়ামী ও স্কাইভিউ আবাসিক হোটেলে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় হোটেল দুটির বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে ওই ৮ জনকে আটক করা হয়।

গ্রেফতার চার পুরুষ হলেন—সোনাইমুড়ী উপজেলার পূর্ব মির্জানগর এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. সোহাগ (৪০), নজরপুর এলাকার আবুল কালামের ছেলে ইকবাল হোসেন (৪২), দৌলতপুর এলাকার ইসমাইলের ছেলে জুনায়েদ (২৭) এবং হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার মিলন উদ্দিনের ছেলে মো. মুন্না (২৩)।

এ ছাড়া অভিযানে আরও চার নারীকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। তবে তাদের নাম-পরিচয় প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

নোয়াখালী জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

অভিযান শেষে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *