নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হরণী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ নভেম্বর) মেঘনা লেকের পশ্চিম পাশে হরণী ইউনিয়নের টিনের মসজিদ সংলগ্ন আদর্শগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
প্রাপ্ত তথ্যমতে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মসজিদের নাম ব্যবহার করে ধর্মীয় আবরণের আড়ালে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
গোপন সূত্রে তথ্য পেয়ে সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইনের নেতৃত্বে প্রশাসনের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়।
এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।
অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।















Leave a Reply