NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

শমিতের পর হামজার গোল, প্রথমার্ধে ২ গোলে এগিয়ে বাংলাদেশ

নোয়াখালী খবর এক্সপ্রেস | খেলাধুলা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ শুরু করেছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে দুইবার বল পাঠিয়ে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগায় স্বাগতিকরা।

অধিনায়ক হামজা চৌধুরীর নেওয়া ক্রস সামাল দিতে গিয়ে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক। বলটি প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে শমিত সোমের কাছে গেলে প্রথম প্রচেষ্টা আটকে যায়। তবে ফিরতি বল পেয়ে দ্বিতীয় চেষ্টায় জালে পাঠান শমিত। এতে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর সমতা ফেরাতে আক্রমণ বাড়ায় শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা পায়নি তারা।

প্রথমার্ধের শেষ দিকে আবারও উল্লাসে মাতে বাংলাদেশের সমর্থকরা। ইব্রাহিমের বাড়ানো লম্বা পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে দুর্দান্ত শটে গোল করেন অধিনায়ক হামজা চৌধুরী।

হামজার এই গোলে ব্যবধান ২-০ করে বিরতিতে যায় বাংলাদেশ। জাতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই গোল করে নিজের সামর্থ্যের পরিচয় দিলেন এই মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে এই ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করতে চাইবে বাংলাদেশ।

প্রতিবেদন: নোয়াখালী খবর এক্সপ্রেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *