NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়ক হচ্ছেন হামজা, একাদশে তিন পরিবর্তন

নোয়াখালী খবর এক্সপ্রেস | খেলাধুলা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছেন হামজা চৌধুরী। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর হাতে অধিনায়কের আর্মব্যান্ড উঠতে যাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। এই ম্যাচে একাদশে ফিরছেন হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেললেও এবারই প্রথম অধিনায়কত্ব করার সুযোগ পাচ্ছেন হামজা।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় ভুটানের বিপক্ষে খেলতে পারেননি হামজা ও ফারহান। গত ৯ নভেম্বর ইংল্যান্ড থেকে ঢাকায় ফেরেন তাঁরা।

এদিকে চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারছেন না বিশ্বনাথ ঘোষ। তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পাচ্ছেন ভুটানের বিপক্ষে জয়ের নায়ক ইব্রাহিম।

গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে এক পয়েন্ট পেলেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্ভাব্য একাদশ:
মেহেদী হাসান শ্রাবণ, জিদান ইফসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন, সামিত সোম, কাজেম শাহ ও ইব্রাহিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *