NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

কবিরহাট–সোনাপুর রুটে বাস চালুর দাবি, ভোগান্তিতে সাধারণ যাত্রী

কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট থেকে সোনাপুর পর্যন্ত নিয়মিত বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছেন স্থানীয় যাত্রী ও এলাকাবাসী। গুরুত্বপূর্ণ এই রুটে বাস চলাচল না থাকায় প্রতিদিন সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বসুরহাট থেকে কবিরহাট পর্যন্ত বাস চলাচল থাকলেও কবিরহাট থেকে সোনাপুর পর্যন্ত নিয়মিত বাস সার্ভিস নেই। ফলে কবিরহাট থেকে সোনাপুরমুখী যাত্রীদের বিভিন্ন ছোট যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে যাতায়াতে সময় ও খরচ দুটোই বেশি হচ্ছে।

এই রুটে প্রতিদিন সাধারণ মানুষ, অফিস-আদালতের কর্মজীবী, স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। বিশেষ করে কর্মদিবসে যাত্রীদের চাপ থাকলেও পর্যাপ্ত গণপরিবহন না থাকায় দুর্ভোগ আরও বেড়ে যায়।

স্থানীয়রা জানান, কবিরহাট–সোনাপুর সড়কটি বর্তমানে প্রায় চার লেনের মতো প্রশস্ত। গুরুত্বপূর্ণ এই সড়কে নিয়মিত বাস চলাচল চালু হলে এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে। পাশাপাশি সময় ও পরিবহন ব্যয় কমার সুযোগ তৈরি হবে।

এলাকাবাসীর দাবি, জনসাধারণের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবহন মালিকরা দ্রুত উদ্যোগ নিয়ে কবিরহাট–সোনাপুর রুটে নিয়মিত বাস সার্ভিস চালু করবেন।

স্থানীয়দের প্রত্যাশা, সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে দেখবে এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *