ফেনী প্রতিনিধি:
ফেনীর পরশুরামে এতিমখানার ছাদ থেকে পড়ে আবদুর রহিম (৫৫) নামে এক বাবুর্চির মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার চিথলিয়া ইউনিয়নের শালধর বাজার এলাকার সিদ্দিকীয়া হিফজুল কোরআন এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহিম পরশুরামের মালিপাথর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই এতিমখানায় বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, সোমবার সকালে ফজরের নামাজের পর নিমপাতা পাড়তে এতিমখানার ছাদে যান আবদুর রহিম। এ সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজে নিমপাতা পাড়তে গিয়ে ছাদ থেকে পড়ে যাওয়ার ঘটনা দেখা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আবদুর রহিমের আকস্মিক মৃত্যুতে এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা শোক প্রকাশ করেছেন।















Leave a Reply