NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

সেনবাগে ৪৮ বোতল ভারতীয় মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে মাদকবিরোধী যৌথ অভিযানে ভারতীয় মদ ও গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৮ বোতল ভারতীয় বিদেশি মদ ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রকাশিত অভিযানের তথ্যমতে, বুধবার রাতে সেনবাগ উপজেলার গাজীরহাট এলাকায় র‍্যাব-১১-এর এসআরবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সেঞ্জ ইউনিয়নের মদনপুর গ্রামের মীর হোসেনের ছেলে হাবিবুর রহমান (২৬) এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার ডুমরুয়া ইউনিয়নের মইশাই গ্রামের সিরাজ মিয়ার ছেলে তাজুল ইসলাম (২৫)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৪৮ বোতল ভারতীয় বিদেশি মদ ও ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালী খবর এক্সপ্রেস (NKE)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *