নিজস্ব প্রতিবেদক | Noakhali Khabar Express
বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে তুরস্কের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
গত ১০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর ফাঁকে দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর তুরস্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিভিন্ন বিষয় তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রতিরক্ষা খাতে সহযোগিতা, বিনিয়োগ এবং অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায়।
এ ছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে তুরস্কের আগ্রহের কথাও বৈঠকে উঠে আসে।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
















Leave a Reply