NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগ, রোববার উচ্চপর্যায়ের সভা

দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে করণীয় ও সম্ভাব্য প্রক্রিয়া নির্ধারণে আগামী রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে উচ্চপর্যায়ের সভা আহ্বান করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১টা ৩০ মিনিটে সচিবালয়ের ৬ নম্বর ভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সিদ্দিক জুবায়েরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে। সভায় অংশগ্রহণের জন্য মোট ১৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে কোন প্রক্রিয়ায় জাতীয়করণের আওতায় আনা সম্ভব, সে বিষয়ে সভায় আলোচনা হবে। তবে কতটি বিদ্যালয় এ প্রক্রিয়ার আওতায় আসবে, কোন প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে এবং জাতীয়করণের জন্য কী ধরনের শর্ত নির্ধারণ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

রোববারের সভায় এ বিষয়ে প্রাথমিক দিকনির্দেশনা পাওয়া যেতে পারে। তবে সভা থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, নাকি পরবর্তী সময়ে আরও যাচাই-বাছাই করা হবে, তা এখনো নিশ্চিত নয়।

নোয়াখালী খবর এক্সপ্রেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *