নিজস্ব প্রতিবেদক | নোয়াখালী খবর এক্সপ্রেস
নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চরজব্বার ইউনিয়নের কাঞ্চন বাজার-চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন চরজব্বার ইউনিয়নের হাজী গ্রামের কামাল উদ্দিনের ছেলে আব্দুল করিম (১৭), আদর্শ গ্রাম বেড়িবাঁধ এলাকার আবু তাহেরের ছেলে শাহাদাত (১৯) এবং পূর্ব চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে মো. শামীম (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় তিন তরুণ একটি মোটরসাইকেলে করে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিন আরোহী গুরুতরভাবে হতাহত হন।
দুর্ঘটনায় তিন তরুণের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
তরুণ বয়সে তিনটি প্রাণ ঝরে যাওয়ার এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি সড়ক নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।















Leave a Reply