মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে সুধারাম থানাধীন ৮ নম্বর কালাদরাপ ইউনিয়নের খলিফারহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. ওসমান গনি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় খলিফারহাট বাজারের গণশৌচাগারের উত্তর পাশে সন্দেহভাজন বাদশা আলমকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৪৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার বাদশা আলম সুধারাম থানার ৮ নম্বর কালাদরাপ ইউনিয়নের পূর্ব বারাহিপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আব্দুল মালেক।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
নোয়াখালী খবর এক্সপ্রেস














Leave a Reply