NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১ নভেম্বর, ফল প্রকাশ ২৭ নভেম্বর

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে ১ নভেম্বর থেকে। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামী ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

শিক্ষা বোর্ডের নির্ধারিত অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। এজন্য শিক্ষার্থীদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ড নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।

প্রতিটি পত্রের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। নির্ধারিত পেমেন্ট পদ্ধতিতে আবেদন ফি পরিশোধ করতে হবে।

পুনর্নিরীক্ষণ কার্যক্রম শেষে আগামী ২৭ নভেম্বর ফল প্রকাশের কথা রয়েছে।

আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নিচের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

আবেদনের লিংক: https://rescrutiny.eduboardresults.gov.bd

নোয়াখালী খবর এক্সপ্রেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *