নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছাকে (৫৮) আটক করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঘটনাস্থল পরিদর্শনকারী সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) তুষ্ট লাল। এর আগে রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব দুর্গানগর গ্রামের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মাঠে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত কামাল হোসেন সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের বাসিন্দা খলিলুর রহমানের ছেলে। তাঁর সাবেক স্ত্রী তানিয়া সদর উপজেলার পূর্ব দুর্গানগর গ্রামের আমজাদ হাজী মসজিদ বাড়ির আমির হোসেনের মেয়ে।
পারিবারিক কলহের জেরে বিবাহবিচ্ছেদ
স্থানীয় সূত্রে জানা যায়, জুয়া খেলায় আসক্তিকে কেন্দ্র করে কামাল ও তানিয়ার মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও কামাল তাঁর সাবেক স্ত্রীকে কর্মস্থলে যাওয়া-আসার পথে বিরক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।
কিছুদিন আগে কামাল তাঁর সাবেক স্ত্রীর বাড়িতে আসেন। তবে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে বাড়িতে থাকতে দেননি। এরপর থেকে মেয়েকে দেখতে তিনি শ্বশুরবাড়ির পাশের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মাঠে অবস্থান করতেন। সেখানে মাথার নিচে ইট দিয়ে ঘুমাতেন তিনি।
শ্বশুরকে মারধরের পরদিন হত্যাকাণ্ড
পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার (১০ অক্টোবর) ওই মাদ্রাসার মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কামাল তাঁর সাবেক শ্বশুর আমির হোসেনকে ইট দিয়ে মারধর করেন। এতে আমির হোসেন আহত হন।
এ ঘটনার জেরে পরদিন রোববার ঢাকা থেকে আসেন কামালের শ্যালক আকাশ (২০)। পরে রাত ১১টার দিকে মাদ্রাসার মাঠে ঘুমন্ত কামালকে তাঁর সাবেক স্ত্রী তানিয়া, শাশুড়ি করফুলের নেছা ও শ্যালক আকাশ ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে।
এতে কামালের পেটের বাম পাশে, পিঠে, মাথায়, হাতে ও বাম উরুতে আঘাত লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া












Leave a Reply