NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার

আন্তর্জাতিক ডেস্ক | ২৪ নভেম্বর ২০২৬

ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান। এ জন্য দিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এ তথ্য জানান। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারিয়ে দেশ ছাড়ার পর এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখের কথা জানালেন শেখ হাসিনা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি রাষ্ট্রীয় বিমান ব্যবহারের ব্যবস্থার জন্যও সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।

শেখ হাসিনার মুখপাত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়েছিল। সে কারণে বিজয় দিবসে দেশে ফেরার জন্যও সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে।

তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের অবস্থান ভিন্ন। রয়টার্সকে দেওয়া বক্তব্যে সরকারের এক মন্ত্রী জানিয়েছেন, তিনি দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারত থেকে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের অনুরোধের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ১৬ ডিসেম্বর তাঁর দেশে ফেরা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: রয়টার্স

NOAKHALI KHABAR EXPRESS (NKE)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *