NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

শিরোনাম: নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে ভোকেশনাল শিক্ষা: প্রধানমন্ত্রী

দেশের শিক্ষাব্যবস্থায় কারিগরি দক্ষতা বাড়াতে নবম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ পরিকল্পনার কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্কুল-কলেজগুলোতে কারিগরি বা ভোকেশনাল শিক্ষা চালু করা হচ্ছে। নবম শ্রেণি থেকে শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে এ শিক্ষা গ্রহণ করতে হবে।

এ সময় পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ওপরও গুরুত্ব দেন তিনি। শিক্ষার্থীদের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। সেখানে ছয় থেকে সাতটি খেলার মধ্যে নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নেওয়ার সুযোগ থাকবে বলে জানান প্রধানমন্ত্রী।

ভাষাগত দক্ষতা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, মাতৃভাষার পাশাপাশি শিক্ষার্থীরা আরও একটি ভাষা শেখার সুযোগ পাবে। এ জন্য ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ ছয় থেকে সাতটি ভাষার মধ্য থেকে পছন্দ অনুযায়ী ভাষা বেছে নিতে পারবে তারা।

পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়েও শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বেশি করে গাছ লাগানো এবং জন্মদিনে প্রিয়জনদের গাছ উপহার দেওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধের সমন্বয় ঘটাতে পারলে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *