নিজস্ব প্রতিবেদক | Noakhali Khabar Express
গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জের বর্তমান পুলিশ সুপার মোহা. হাবিবুল্লাহকে ফেনী জেলায় বদলি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের এই দুই কর্মকর্তাকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Noakhali Khabar Express
সত্যের সন্ধানে অবিচল

















Leave a Reply